নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘নাবী পাট বীজ’র উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ভাড়ুখালী বøকে এ মাঠ দিবসে সাবেক ইউপি সদস্য সমাজসেবক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্লাবণী সরকার। বিশেষ অতিথি ছিলেন সিআইজি’র সভাপতি আব্দুল খালেক, উপ সহকারী কৃষি কর্মকর্তা অমল কুমার ব্যানার্জী, ভাড়–খালী বøকের দায়িত্বরত উপ সহকারী কৃষি কর্মকর্তা তামান্না তাছনীম, ছনকা বøকের উপ সহকারী কৃষি কর্মকর্তা তারক কুমার বিশ্বাস, প্রদর্শনী কৃষক মো. গোলাম মোস্তফা, কৃষক জিল্লুর রহমান, ফরিদা খাতুন, রাবেয়া খাতুন প্রমুখ। মাঠ দিবসে বক্তারা বলেন, পাট উৎপাদনের জন্য বাংলাদেশকে সোনালী আশেঁর দেশ বলা হয়। সরকার পাট উৎপাদন বৃদ্ধি ও পাট জাত দ্রব্যের সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। নাবী পাট বীজ বুনে পাট উৎপাদন মৌসুমে সহজে বীজ উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করায় এ মাঠ দিবসের উদ্দেশ্য। নাবী পাট বীজ উৎপাদন করে নিজেদের চাহিদা নিজেদেরই মেটানোর অনুরোধ জানান বক্তারা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন।
