ঢাকাMonday , 14 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভালোবাসা দিবসে ভালোবাসা ছড়াল নবীন সাংবাদিকরা

admin
February 14, 2022 10:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ব্যতিক্রমী ভাবে সহমর্মিতা ও সহানুভূতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিশ্ব ভালোবাসা দিবসে রজনীগন্ধা ও গোলাপ বিলিয়েছে সাতক্ষীরার নবীন কিছু সাংবাদিকরা। সোমবার (১৪ ফেব্রæয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর থেকে এ কার্যক্রমের শুরু করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে লাবনী মোড় পর্যন্ত সড়কের ভ্যানচালক, ইজিবাইক চালক, পথচারী, দোকানী, ভিক্ষুক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী, সাতক্ষীরা সদর থানা পুলিশ, ট্রাফিক পুলিশসহ পথচারীদের মাঝে ফুল বিতরণ করে শুভেচ্ছা জানানো হয়। সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পি বলেন, ছোট বড় ধনী গরীব সকলে আমরা ভ্রাতৃত্ববোধ নিয়ে একসাথে চলব এই হোক ভালোবাস দিবসে আমাদের অঙ্গীকার। সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে সাংবাদিকরা পুলিশদের ফুল দিল এটি একটি সম্প্রীতি। এভাবেই যদি সম্প্রীতি নিয়ে চলি তবে আমাদের মাঝে সম্প্রীতির বন্ধন আরও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আমরা এক সাথে কাজ করতে পারব। ফুল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সাংবাদিক আকরামুল ইসলাম, গাজী ফারহাদ, ইয়ারুল ইসলাম, জাকির হোসেন মিঠু, দ্যুতি দ্বীপন বিশ্বাস, রাহাত রাজা, শহিদুজ্জামান শিমুল, সবুজ, একরামুজ্জামান জনি, রেজাউল করিম, সৌরভ, কর্ণ বিশ্বাস কেডি, হাবিবুল্লাহ্ হাসান, আব্দুল্লাহ্ আল মাহফুজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।