ঢাকাSunday , 13 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৭ কলেজে এইচএসসিতে ১৮১৪ শিক্ষার্থীর মধ্যে এ+ ৩৫০, পাশের হার ৯৮.২৯%


February 13, 2022 10:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির ৯ কলেজের মধ্যে ৭টির এইচএসসি’র প্রাপ্ত ফলাফলে ৭ কলেজে মোট ১৮১৪ পরীক্ষার্থীর মধ্যে ১৭৮৩ জন কৃতকার্য হয়েছে। সর্বমোট এ+ পেয়েছে ৩৫০ জন। পাশের হার ৯৮.২৯%। কলেজ ওয়ারী ফলাফলে আশাশুনি সরকারি কলেজে মোট ৪০৭ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪০১ জন। এ+ ৮৬। বিএম শাখায় ১৫২ জনের সবাই কৃতকার্য হয়েছে।

আশাশুনি মহিলা কলেজে ৬৯ পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিল। কৃতকার্য হয়েছে ৬৭ জন। এ+ ১৩, এ ৩২, এ- ১৭, সি ৯ জন। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে ১৪৪ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। এ+ ১৭, এ ১০৩, এ- ২৪ জন। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে ২৪৫ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। এ+ ১৬ জন।

দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুলে ৫১১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৫০৬ জন। এ+ ১৫২, এ ৩০৪, এ- ৩৭, বি ১২, সি ১ জন। গদাইপুর মৌলবী আব্দুল লতিফ কলেজে ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। এ+ ৭, এ ৯৯, এ- ৩৭, বি ৫, সি ১। বদরতলা হাজী জালাল উদ্দিন আদর্শ কলেজে ৯০ পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। এ+ ১৭, এ ৫২, এ- ১১, বি ৮ ও সি ২ জন। এরিপোর্ট লেখা পর্যন্ত প্রতাপনগর ও বুধহাটা মহিলা কলেজের ফলাফল পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।