ঢাকাSaturday , 12 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর থেকে বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ দুই চোরাকারবারী আটক


February 12, 2022 9:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: আমদানি নিষিদ্ধ ভারতীয় বিপুল পরিমাণ ঔষধসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলাপর সীমান্তবর্তী কৈখালী ¯øুইজ গেটের পশ্চিম পাশ থেকে তাদের আটক হয়।

আটক দুই চোরাকারবারী হলেন, শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের হাবিবুল্যাহর ছেলে আলামিন (২০) ও একই গ্রামের হাফিজুরের ছেলে সাব্বির হোসেন (১৯)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবির সুবেদার মতিউর রহমান প্রামানিকের নেতৃত্বে বিজিবির একটি চৌকসদল শুক্রবার রাত ১০টার দিকে সীমান্তবর্তী কৈখালী ¯øুইজ গেটের পশ্চিম পাশে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে বস্তাভর্তি ভারতীয় আমদানী নিষিদ্ধ ৬ লাখ ৮৯ হাজার ৯২৫ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের এ্যালবুমিন ইনজেকশান, কটিকট্রোফিন ইনজেকশানসহ ডায়াবেটিক ও এনজাইম ট্যাবলেটসহ উক্ত দুই চোরাকারবারীকে আটক করা হয়। এসময় পরিবহনকাজে ব্যবহৃত একটি ভারতীয় হিরোহোন্ডা মোটর সাইকেলও জব্দ করা হয়। বিজিবি আরো জানায়, উক্ত মালামালসহ আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় শ্যামনগর থানায় একটি মামলা হয়েছে। আটক দুই চোরাকারবারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।