ঢাকাSaturday , 12 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান


February 12, 2022 9:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সুশাসনের জন্য নাগরিক (সুজন) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সুজন কালিগঞ্জ শাখার সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
সংবর্ধিত অতিথি ছিলেন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, গাজী শওকত হোসেন, এনামুল হোসেন ছোট, সাফিয়া পারভীন, গোবিন্দ চন্দ্র মন্ডল, ফেরদাউস মোড়ল, জাহাঙ্গীর আলম ও আলিম আল রাজী টোকন।

সুজন কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সুজন’র পিএফজির এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, মাহফুজা খানম খুকু, সাবেক এ্যাম্বাসেডর শেখ শফিকুল ইসলাম বাবু, শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।