ঢাকাThursday , 10 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় কোরআনের হাফেজ আল-আমিনের অকাল মৃত্যু


February 10, 2022 9:07 pm
Link Copied!

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা দৃষ্টিনন্দন হাফেজিয়া মাদ্রাসা থেকে গত বছরেই কোরআনের হাফেজ হয়েছিলেন আল-আমিন। তার কিছুদিন পরে ধীরে ধীরে হারিয়ে ফেলেন চোখের জ্যোতি। তার অন্ধত্বের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দেশে বিদেশের অনেকেই। চোখের জ্যোতি ফেরাতে সু-চিকিৎসা করা হয় আল-আমিনের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। গত এক সপ্তাহ আগে অতিরিক্ত জ্বর ও বমির কারণে ভর্তি করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানে বুধবার (০৯ ফেব্রæয়ারি) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কোরআনের হাফেজ আল-আমিন (ইন্নালিল্লাহী….. রাজিউন)। সে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল্ল্যাহ (খকন) গাজীর ছোট ছেলে। নিহতের পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন। মরহুমের জানাজা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গাবুরা শেখ বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রামে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়। মৃত্যুকালে মা-বাবা ভাই-বোন অসংখ্য আত্মীয় স্বজনদের রেখে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৬ বছর। তার এ অকাল মৃত্যুতে পরিবার শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।