ঢাকাThursday , 3 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালীগঞ্জের চাম্পাফুলে এক মাস ধরে জুয়া খেলাচ্ছে পরিমল থানা পুলিশ নিরব!


February 3, 2022 10:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কুমারখালী কালি মন্দির মাঠে প্রায় এক মাস ধরে চলছে লক্ষ্য লক্ষ্য টাকার জুয়ার আসর। একাধিকবার ট্রিপল নাইনে ফোন করেও পাওয়া যায়নি কোন প্রতিকার। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কালীগঞ্জ ইউপি নির্বাচন শেষ হতে না হতেই উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কুমারখালী কালি মন্দিরে মাঠে চলছে লক্ষ লক্ষ টাকার রমরমা জুয়ার আসর।

স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রতিনিয়ত রাত ৮ টার পর থেকে ভোর রাত পর্যন্ত এই খেলা চালিয়ে যাচ্ছে। উঠতি বয়সের যুবকরা ভোর রাত পর্যন্ত ভিড় জমাচ্ছে জুয়ার আসরে। সরজমিন গিয়ে দেখা গেছে, ছয় গুটি দিয়ে মানুষ ঠকানো প্রকাশ্য জুয়ার আসর। এ ঘটনায় এলাকার। অভিভাবক মহলসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে মানুষ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এলাকার যুবসমাজ এই জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে।

সেখানে বসানো হয়েছে ১টি বড় ধরনের জুয়ার বোর্ড। যেখানে প্রতিদিন লক্ষ্য লক্ষ টাকার জুয়া খেলা হয়। আর এই জুয়ার আসরে ভিড় করছে উঠতি বয়সের স্কুল-কলেজগামী তরুণরা। অভিভাবক মহল চরম ক্ষোভের সুরে জানান, উঠতি বয়সী কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর গ্রাম্য যুবকের আড্ডায় জমে ওঠা সারারাত ব্যাপী শুধুই রমরমা জুয়ার আসর। খেলার গুটি টানা দস্তিদার হিসেবে আছেন উজিরপুর গ্রামের রুহুল আমিন। নেতৃত্ব দিচ্ছেন রশিদ, খোকা, জহুরুল, চাম্পাফুল গ্রামের আজিত। কমিটির দায়িত্ব পালন করছে কুমারখালী গ্রামের অমল সরকার ও পরিমল সরকার।

জুয়াড়িদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।
এবিষয়ে জানতে চাইলে জুয়া বোর্ডের সদস্য জহুরুল বলেন, তিনি জুয়া খেলাচ্ছেন না। জুয়া খেলেন। যারা খেলা পরিচালনা করে আসছেন তারা ফাঁড়ি ও থানা পুলিশকে প্রতিদিন নির্ধারিত হারে টাকা দিয়ে এই খেলা পরিচালনা করে আসছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।