ঢাকাTuesday , 1 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিষ্ণুপুর ইউপি’র নব নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিষেক


February 1, 2022 10:06 pm
Link Copied!

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সচিব জয়দেব কুমার মলি¬ক।
সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী মোড়ল, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ স্মারক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মÐল, তারালী মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্য, বিষ্ণুপুর বাজার কমিটির সভাপতি দেবদাস বৈদ্য, আশাশুনি সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি সদস্য পীযুস কান্তি গাইন,সাবেক ইউপি সদস্য আব্দুর জব্বার, শংকর সরদার প্রমুখ।

বক্তারা বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের অতীককে স্মরণ করে আগামিতে অনিয়ম ও দূর্ণীতির উর্দ্ধে থেকে জনকল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে সাধারণ মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি ছোট খাট সমস্যা সমাধানে থানায় না যেয়ে পরিষদে শালিসের মাধমে নিষ্পত্তি করে জনগনকে আন্তরিক হওয়ার আহবান জানান।
নির্বাচিত জনপ্রতিনিধিরা হলেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনা খানম, পূর্ণিমা রানী মÐল, লায়লী পারভিন, সাধারণ সদস্য পীযুস কান্তি গাইন, গোলাম রব্বানী, আফছারউদ্দিন মোড়ল, ফারজানা শওকত, জাহিদ হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুল কাদের,আব্দুস সালাম ও খলিল সরদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।