ঢাকাTuesday , 1 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ


February 1, 2022 10:13 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রæয়ারি) উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়-বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় সংশোধিত) প্রকল্পের ১২ তম ব্যাচের প্রশিক্ষণ ভাতা এবং এডিপি’র অর্থায়নে সেলাই মেশিন ও সনদ পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় মোট ৫০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের সনদপত্র, প্রশিক্ষণ ভাতার চেক প্রদান করা হয়। এছাড়া ১১ জন দুস্থ অসহায় নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।