ঢাকাMonday , 31 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিন্দু একদিন সিন্ধুতে পরিণত হবে: ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম


January 31, 2022 9:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বেসরকারি নারী উন্নয়ন সংগঠন বিন্দু’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা ভূমি অফিস পাঠাগারের হলরুমে এসব কর্মসূচি পালিত হয়। দেশের খ্যাতনামা সাহিত্যিক গাজী আজিজুর রহমানের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম।

এসময় তিনি বলেন, আমার বিশ্বাস বিন্দু একদিন সিন্ধুতে পরিণত হবে। দেশের পিছিয়ে পড়া নারী ও জলবায়ূ ন্যায্যতার দাবিতে সংগঠনটি ব্যাপক ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও করোনা মহামারিতে সংগঠনটি নিরলসভাবে কাজ করেছে এবং এখনও করছে। এই সংগঠনটি আমি আমার নিজের সংগঠন মনে করি। তারা ডাক দিলে শত ব্যস্ততার মধ্যেও আমি ছুটে আসি।

বিন্দু’র নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হুসাইন, বিন্দুর উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, ছাত্রনেতা মীর মাসুম বিল্লাহ, ইলিয়াস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিন্দুর সভাপতি জাকিয়া রাজিয়া ও সদস্য কানিজ শাইমা আখির সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা শেষে কেক কাটা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।