দেবহাটা ব্যুরো : সাবেক সংসদ, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জননন্দিত জননেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্জ মুনসুর আহমেদের কাল ১ম মৃত্যু বার্ষিকী। তিনি ২০২১ সালে ১লা ফেব্রæয়ারি ঢাকায় স্পেশাল হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগ ও স্থানীয় সেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত ও বিভিন্ন মসজিদের দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া দেবহাটার সেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশন স্বল্প পরিষরে ২ ফেব্রæয়ারি বুধবার এক স্মরন সভার আয়োজন করেছে। দিনটি উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে বাদ মাগরিব পারুলিয়াস্থ মনসুর আহমেদের নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
