ঢাকাSunday , 30 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু


January 30, 2022 10:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাছলিমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের ছবিলার রহমানের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে ১০ দিকে।
সূত্র জানান, গত শনিবার সকালে তাছলিমা তার স্বামীর মোটরসাইকেল যোগে সাতক্ষীরায় ডাক্তার দেখাতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত ৯ টার দিকে পথিমধ্যে উপজেলার দুদলী মসজিদের সামনে পৌঁছালে তার স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্বামীসহ স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ-খবর নিয়ে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করছি বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।