নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় ঔষধের দোকানে অবৈধভাবে ভারতীয় ঔষধ রাখার অভিযোগে মাহবুদ্দিন (৭০) ও ইসরাইল হোসেন মিঠু (৩৩) নামে দুই ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃত মাহবুদ্দিন উপজেলার নলতা এলাকার মৃত আব্দুল মাজেদ’র ছেলে ও ইসরাইল ব্রজোপাটুরি এলাকার মুজিবুর শিকারির ছেলে।
সূত্র জানান, নলতা বাজার এলাকার ওই দুই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভারতীয় ঔষধ বিক্রি করে আসছিল। শনিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাটি দল নলতা এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময়ে দোকানে ভারতীয় অবৈধ ঔষধ রাখার অপরাধে ব্যবসায়ী মাহবুদ্দিন ও মিঠুকে আটক করা হয়। আসামিদেরকে রবিবার(৩০ জানুয়ারি) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
