ঢাকাSaturday , 29 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় ৯নং ওয়ার্ডে পুনঃ নির্বাচন ৭ ফেব্রæয়ারি


January 29, 2022 10:14 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে ৯নং সাধারণ ওয়ার্ডে পুনঃ ভোট গ্রহণ করা হবে আগামী ৭ ফেব্রæয়ারি। নির্বাচন কমিশন দু’জন মেম্বার প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় সেখানে পুনরায় নির্বাচনের তফশীল ঘোষণা করেছেন।

ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে আশাশুনি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৫ জানুয়ারি। নির্বাচনে খাজরা ইউনিয়নের ৯নং সাধারণ ওয়ার্ডে মেম্বার প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পান দু’জন প্রার্থী। প্রাক্তন মেম্বার আনোয়ারুল ইসলাম (মোরগ প্রতীক) ও অপর প্রার্থী ইব্রাহিম খলিল টুকু (ফুটবল প্রতীক) দু’জনই সমান সংখ্যক ১১১৬ ভোট করে পান। ফলে ফলাফল সাধারণ মেম্বার পদে ফলাফল নিম্পত্তি করা সম্ভব হয়নি।

উপজেলা প্রকৌশলী ও খাজরা ইউনিয়নের রিটার্নিং অফিসার মোঃ আক্তার হোসেন বলেন, খাজরা ইউনিয়নের ৯ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে সমভোট প্রাপ্ত প্রতিদ্ব›দ্বী প্রার্থীগণের মধ্যে পুনঃভোট গ্রহণের লক্ষ্যে তারিখ নির্ধারণ করে পুনঃভোট গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। সেহেতু, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৪১ এর উপবিধি (৬) অনুযায়ী সমভোট প্রাপ্ত প্রতিদ্ব›দ্বী প্রার্থীগণের মধ্যে ৯নং সাধারণ ওয়ার্ডে ৭ ফেব্রæয়রী সোমবার পুনঃভোট অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।