ঢাকাFriday , 28 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গুনগত মানের কারণে বাজারে নেতৃত্ব দিচ্ছে বসুন্ধরা সিমেন্ট


January 28, 2022 10:46 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: যাত্রা শুরুর দশ বছরেই দেশের সিমেন্টের বাজারে গুনগত মানের কারণে নেতৃত্ব দিচ্ছে বসুন্ধরা সিমেন্ট। শুরু থেকেই বসুন্ধরা সিমেন্ট তার মান অক্ষুন্ন রেখেছে। যার কারণে কোয়ালিটিতে দেশের এক নম্বর অবস্থান ধরে রেখেছে বসুন্ধরা সিমেন্ট। আর এই গুনগত কারনেই দেশের বড় বড় মেগা প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার হচ্ছে।

শক্রবার দুপুরে (২৮জানুয়ারি) সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্টের সাতক্ষীরার ডিলার আনোয়ার ট্রেডিং এর আয়োজনে হাল খাতা অনুষ্ঠানে রিটেইলর বৃন্দের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন বক্তরা।

আনোয়ার ট্রেডিং এর সত্বাধীকারি মিসেস ফিরোজা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট ওয়েষ্ট জনের ডিজিএম মোঃ পলাশ আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট খুলনার বিভাগের ডিভিশন ম্যানেজার আব্দুল গফুর, খুলনার এরিয়া ম্যানেজার জিয়াউর রহমান,সাতক্ষীরা চেম্বার অব কর্মাসের সভাপতি নাছিম ফারুখ খান মিঠু, সাতক্ষীরা পুলিশিং কমিটির আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা,সাতক্ষীরা আনোয়ার ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন মিঠ, প্রমূখ।

হাল খাতা অনুষ্ঠানে উপস্থিত ৩৫০ জন রিটেইলর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সর্বোচ্চ বসুন্ধরা সিমেন্ট বিক্রেতা হিসেবে মেসার্স এস এম ট্রেডার্সের সত্বাধীকারি ফারুক হোসেনকে একটি ১২৫ সিসি টিভিএস মোটরসাইকেল প্রদান করা হয়। এছাড়া সর্বোচ্চ ২০ জন বসুন্ধরা সিমেন্ট বিক্রেতাকে বিশেষ উপহারসহ অনুষ্ঠানে উপস্থিত ৩৫০ জন প্রতেক রিটেইল এর হাতে বসুন্ধরা গ্রæপের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরুত্ব বজায় রেখে মধ্যান্নভোজ শেষে বিকেলে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কন্ঠ শিল্পি শামিমা পারভীন রতœা।

উল্লেখ্য,দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, মেট্রোরেল প্রকল্প,বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্প, ফাস্ট ঢাকা এলিভেটেড এক্্রপ্রেসওয়ে প্রকল্প,পদ্মা সেতু অ্যাপ্রোচ রোড,মাতাড়বাড়ী বিদ্যুৎ প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প,কালনা সেতু প্রকল্প,সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প,রূপসা রেল সেতু প্রকল্প,রামপাল বিদ্যুৎ প্রকল্প,কালশী ফ্লাইওভার প্রকল্পের মতো জায়গায় ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।