ঢাকাWednesday , 26 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সফলতা বা ব্যর্থতা নয়: গুরুত্বপূর্ণ হল আন্তরিকতা তালার মাগুরায় বোরো ধান রোপণে ব্যস্ত কৃষকরা


January 26, 2022 10:50 pm
Link Copied!

সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাঠে মাঠে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সকাল হতেই কৃষকেরা ট্রাক্টর, কোদাল, মই ও মাথাল নিয়ে বেরিয়ে পড়ছেন মাঠে। বোরোর চারা রোপণে তাঁদের মধ্যে উৎসবের ভাব লক্ষ্য করা যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা। বীজতলা থেকে ধানের চারা তুলছেন চাষিরা। কোথাও কোথাও গভীর নলক‚প থেকে তোলা হচ্ছে সেচের পানি।

কেউ ট্রাক্টর আবার কেউ পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন। কৃষাণ-কৃষাণীরা রয়েছে ন ফুরফুরে মেজাজে। কেউবা জমিতে হাল চাষ দিচ্ছেন, কেউ জমির আইলে কোদাল মারছেন কেউ আবার বীজতলা থেকে ধানের চারা তুলে তা রোপণ শুরু করছেন। মাগুরাডাঙ্গা গ্রামের বিশ্বজিত মন্ডল জানান, গত বছর বোরো চাষ করে লাভবান হয়েছেন তিনি। এবারও সে আশায় ৫ বিঘা জমিতে বোরো আবাদ শুরু করেছেন। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, বোরো ধান রোপণ শুরু হয়েছে। সরকার প্রতিবছরই কৃষকদের পর্যাপ্ত প্রণোদনা দিচ্ছে। ফসল উৎপাদনে দেওয়া হচ্ছে কৃষকদের প্রশিক্ষণ। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়াবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।