ঢাকাSaturday , 22 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে খালের পানি ভাগাভাগি নিয়ে দুইপক্ষের হামলা সংঘর্ষে নিহত ১: আহত ৭


January 22, 2022 10:17 pm
Link Copied!

জিএম মাছুম বিল্লাহ, শ্যামনগর: সাতক্ষীরা শ্যামনগরের মধুসুদনপুর খালের পানি ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্ব›দ্ব নিরসনে শালিসি বৈঠক চলাকালে দুইপক্ষের সংঘর্ষে রহমত মল্লিক (৬০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর হাটখোলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রহমত মল্লিকের মৃত্যু হয়। নিহত রহমত মল্লিক মধুসুদনপুর গ্রামের মৃত দিরাজতুল্লাহ মল্লিকের ছেলে।

এছাড়া আহতরা হলেন, মদুসুদনপুর গ্রামের মৃত নুরালী গাজীর ছেলে আয়ুব আলী (৪৫), শফিকুল (৩৫), রফিকুল (৫০), জমাত আলী (৫৫), রেজাউল আলী (৪৭), রফিকুল গাজীর ছেলে আলামিন (২২) ও মিজানুর মল্লিকের ছেলে মিয়ারাজ (২৮)।

ভুরুলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু বলেন, মধুসুদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির খালের পানি নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মধ্যে বিরোধ ছিল। এজন্য দুইপক্ষকে নিয়ে মিমাংসার জন্য শালিস ডাকা হয়। শালিসে বক্তব্য শুনানিকালে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

ভুরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার হোসেন আলী বলেন, ইরি ধান করার জন্য সমবায় সমিতির খালের পানি ব্যবহার নিয়ে বিরোধের বিচার চলাকালীন অবস্থায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে আমি ও চেয়ারম্যান উপস্থিত ছিলাম। তারা সহনশীল হলে এই ঘটনা ঘটতো না।

আহত আলামিন বলেন, খালটা নিয়ে বেশ কিছুদিন ঝামেলা চলছিল। চেয়ারম্যান উভয়পক্ষকে ডেকে বিচার করার সময় আমাদের উপর হামলা করা হয়। এতে আমার আব্বা এবং আমিসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছি।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, সিরাজপুর হাটখোলায় শালিসে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। ইতোমধ্যে নিহত রহমত মল্লিকের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।