ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে মসলা ভান্ডারের স্বত্ত¡াধিকারী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার রইচপুর এলাকার আবুল কাশেমের একমাত্র ছেলে ইমামুল ইসলাম ইমাম মৃত্যুবরণ করেছেন। শনিবার (২২ জানুয়ারি) সকালে খুলনার সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না…..রাজিউন)। গত শনিবার (১৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে সুলতানপুর বড় বাজারের বাড়ির ৩য় তলা থেকে পড়ে যান ইমামুল ইসলাম ইমাম।
পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন। সেখানে চিকিসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ২৫ বছর। শনিবার রাত ৯টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
