ঢাকাFriday , 21 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বেচ্ছোসেবক লীগ নেতা সালাউদ্দীনের মৃতুতে শোকসভা


January 21, 2022 9:29 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মো. সালাউদ্দিন আলা-আজাদের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ডে-নাইট কলেজ মোড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে মরহুমের রাজনৈতিক সহযোদ্ধারা এ শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, মো. সালাউদ্দিন আলা-আজাদ সুলতানপুর কাজীপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। তিনি গত ১৬ই জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

শুক্রবার অনুষ্ঠিত তাঁর স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন। শোকসভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, পৌর আওয়ামী লীগ নেতা কাজী ইকবাল হাসান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নুরে আলম সিদ্দিকী মুকুল, আঃ মুজিদ, নূর মনোয়ার হোসেন, শুকুর মাহমুদ, আব্দুল্লাহ আল মাসুদ, অ্যাড. সাহেদসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সৎস্য বাজার সমিতি মসজিদের পেশ ইমাম হাফেজ আঃ রহিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।