কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার মুরারীকাঠি গ্রামের তৈয়েবুর রহমান ও আজমিন নাহার দম্পত্তির জ্যৈষ্ঠ পুত্র তাশফিকুর রহমান আরিয়ান জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২ এ তৃতীয় স্থাান অর্জন করেছে।
বাংলাদেশ দাবা ফেডারেশান সম্প্রতি রাজধানীর ফেডারেশান ভবনে জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশীপের আয়োজন করে। সারাদেশ থেকে দুই শতাধিক এই অনুর্ধ্ব-৮ গ্রæপে অংশগ্রহন করে। কলারোয়ার ছেলে আরিয়ান সেখানে তৃতীয় স্থান অর্জন করে। তার বয়স ৭ বছর। আরিয়ানের স্বপ্ন সে একদিন বাংলাদেশের হয়ে বিশ^ দাবায় প্রতিনিধিত্ব করবে। সে কলারোয়াসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সে যেনো তার লক্ষ্যে পৌঁছাতে পারে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
