ঢাকাThursday , 20 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার এক


January 20, 2022 10:16 pm
Link Copied!

এমএ মামুন, দেবহাটা: গত বুধবার সন্ধ্যায় দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে এসআই হাফিজুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিন নাংলা গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দক্ষিন নাংলা গ্রামের মৃত রিয়াজউদ্দীন গাজীর ছেলে আইয়ুব আলী গাজীর বাড়ির সম্মুখে পাকা রাস্তার ওপর থেকে তৈয়ব আলী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত তৈয়ব আলী নওয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী এফতেহার সরদার ওরফে কালু’র ছেলে। গ্রেফতার পরবর্তী তৈয়ব আলীর কাছ থেকে ভারতীয় একটি অত্যাধুনিক ওয়ান শার্টার গান, ৯ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা এবং ৪শত পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যম থেকে দেবহাটার কয়েকটি এলাকায় একটি বিশেষ মহলের হাতে হাতে অবৈধ অস্ত্র চলে যাওয়ার খবর আসছিল। এ ব্যাপারে পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হয়েছিল। সর্বশেষ বুধবার সন্ধ্যার আগমুহুর্তে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন নাংলা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃত তৈয়ব আলীতে একটি ওয়ান শার্টার গান, নয় রাউন্ড গুলি, গুলির খোসা ও চারশত পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসংক্রান্তে ১৮৭৮ সালের অস্ত্র আইন এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং-১৩) দায়ের পরবর্তী গ্রেফতারকৃত তৈয়ব আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।