আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে স্বাস্থ্য সচেতনতামূলক র্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে আশাশুনি বাজার ও সড়কে র্যালি শেষে মাস্ক বিতরণ করা হয়।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি’র পক্ষে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে হতে র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে শেষ হয়।
সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম হুমায়ুন কবির সুমন, তাঁতী লীগের আহবায়ক হুমায়ুন কবির রাসেলসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বাজার ও সড়কে হেটে হেটে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
