ঢাকাTuesday , 18 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মাস্ক পরা নিশ্চিতে কাজ করছে পুলিশ


January 18, 2022 8:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধির কারণে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে এবং সচেতনতা বৃদ্ধিতে তালায় পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১২ টায় তালা থানা পুলিশের পক্ষ থেকে তালা বাজারে এক সচেতনমূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করে পুলিশ।

এসময় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘করোনা আবারও প্রকট রূপ ধারণ করছে, কিন্তু জনগণ একটুও সচেতন নয়। সচেতনতা বৃদ্ধিতে আমাদের তালা থানা পুলিশের এই উদ্যোগ অব্যাহত থাকবে। মাস্ক বিতরণের পাশাপাশি করোনার সংক্রমণ রীতি ও ভয়াবহতা সম্পর্কেও জনসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।