ঢাকাMonday , 17 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ


January 17, 2022 10:45 pm
Link Copied!

দেবহাটা ব্যুরো: সাতক্ষীরার দেবহাটায় পাঁচটি ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহি অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এ শপথ পাঠ করান।
এতে উপজেলার ৫ টি ইউনিয়নের ৪৫ জন পুরুষ ইউপি সদস্য ও ১৫ জন নারী ইউপি সদস্য উপস্থিত থেকে শপথ নেন।

এসময় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।