ঢাকাSaturday , 15 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ কামাল অ-১৮ জোনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ’২০২০-২১


January 15, 2022 10:30 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে শেখ কামাল অ-১৮ জোনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ’২০২০-২১ এর ১ম খেলা সাতক্ষীরা জেলা বনাম পটুয়াখালী জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় পটুয়াখালী জেলা দল টসে জিতে ব্যাট করতে নেমে ২৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮ রান করে।

সাতক্ষীরা জেলা দলের নোমান ৫টি এবং সজীব ৩টি উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ৭.৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ২৯ রান করে। ফলে সাতক্ষীরা জেলা দল ১০ উইকেটে জয়লাভ করে। সাতক্ষীরা জেলা দলের পরবর্তী খেলা ১৭/০১/২০২২ পিরোজপুর জেলার সাথে অনুষ্ঠিত হবে। ম্যানেজার হিসাবে মির্জা মনিরুজ্জামান কাকন এবং প্রশিক্ষক হিসাবে মুফাচ্ছিনুল ইসলাম তপু দলের সাথে উপস্থিত আছেন। (প্রেস রিলিজ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।