ঢাকাSaturday , 15 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের বার্ষিক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


January 15, 2022 10:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের বার্ষিক প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা মোজাফফর গার্ডেনে জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জনতা ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক ছগীর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল মোজাফফর মন্টু, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জনতা ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম রবিউল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করে জনতা ব্যাংক এরিয়া অফিসের পিও মাগফুর রহমান ও আগরদাড়ী শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সাতক্ষীরা এরিয়া কমিটির নেতৃবৃন্দ। এসময় সিবিএ নেতৃবৃন্দ মধ্যে উপস্থিত ছিলেন, একরামূল কবির,আব্দুল হান্নান, শেখ আব্দুল গনি প্রমুখ। অনুষ্ঠানে সকল শাখা ব্যবস্থাপকসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া কে ওয়াই সি অর্জনের জন্য সুলতানপুর বাজার শাখার ব্যবস্থাপক মিন্টু কুমার সারখেল কে, আগরদাড়ী শাখার ব্যবস্থাককে সর্বোচ্চ রেমিটেন্স অর্জনের জন্য, অলাভ জনক শাখাকে লাভ জনক শাখায় উন্নীত করণে সেনেরগাতী শাখার ব্যবস্থাপক নাসির উদ্দীন কে, সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী এজিএম রবিউল ইসলামকে এবং এরিয়ায় সর্বোচ্চ লাভ করায় আশাশুনি শাখার ব্যবস্থাপক তপু রায়হানকে ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।