ঢাকাFriday , 14 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে কালিগঞ্জে সভা


January 14, 2022 10:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ দিদারুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, প্রচার সম্পাদক কিচমতুল বারী, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক এস.এম হাফিজুর রহমান বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলী বক্স গাইন, সাধারণ সম্পাদক আল মাহামুদ ছোট্টু, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মোড়ল, দক্ষিণ শ্রীপুর সভাপতি শেখ সিরাজুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, ভাড়াশিমলা ইউনিয়ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, তারালী সাধারণ সম্পাদক আরশাদ আলী, ধলবাড়িয়ার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল করিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক এস.এম সেলিম আহম্মেদ, কৃষক দলের সভাপতি সোহেল রানা, তাঁতী দলের সভাপতি জিয়াউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক রাব্বি হোসেন, ছাত্রনেতা রোকনুজ্জামান, শেখ আল মামুন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আমাদের একটাই লক্ষ্যে আগামি ২২ জানুয়ারি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে সাতক্ষীরা জেলা সমাবেশ কাঁধে কাঁধ মিলিয়ে সফল করবো ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।