ঢাকাWednesday , 12 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাব সভাপতির মায়ের মৃত্যুতে শোক


January 12, 2022 11:25 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর মাতা রোকেয়া খাতুন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার বিকেল ৪টায় উপজেলার মাঘরীতে নিজস্ব বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মরহুম আবুল কালাম মন্ডলের স্ত্রী। মাঘরী মহিলা আহছানিয়া মিশনের সদস্যও ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মরহুমার স্বজনরা জানান, গেল বছরের জুন মাসে রোকেয়া খাতুন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে শুরু হয় বার্ধক্যজণিত নানান রোগের উপসর্গ।

সেসময় চিকিৎসা নিয়ে করোনা থেকে মুক্ত হলেও, শারিরীকভাবে আর সুস্থ হয়ে উঠেননি তিনি। দীর্ঘদিন শারীরিক অসুস্থতা নিয়ে নিজ বাড়িতেই শয্যাশায়ী ছিলেন তিনি। মঙ্গলবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন রোকেয়া খাতুন। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে বলেও জানিয়েছেন স্বজনরা। এদিকে আব্দুর রব লিটুর মাতা রোকেয়া খাতুনের মৃত্যুতে প্রেসক্লাবের সকল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।