ঢাকাTuesday , 11 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা স্থল বন্দরে ওমিক্রণ প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহণ

admin
January 11, 2022 11:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের নতুন ধরণ ওমিক্রণ প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নানা পদক্ষেপ গ্রহণ করা করা হয়েছে।  মঙ্গলবার সকাল থেকে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ইমিগ্রেশন, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সহয়তায় এ উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে।

স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান, ভারত থেকে আগত প্রতিটি পন্যবাহী ট্রাকের চাকায় বিøচিং পাউডার ও পানি দিয়ে ওয়াস করা, চালক ও তাদের সহকারিদের হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, তাপমাত্রা দেখা, তাদের মাস্ক পরিধান করানো ও বন্দরের নিদৃষ্টস্থানে রেখে তাদের খাওয়া ও অবস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভোমরাসহ সাতক্ষীরায় ওমিক্রণ ছড়ানোর আশংকা মুক্ত থাকবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ভোমরা স্থল বন্দর কাষ্টমসের রাজস্ব কর্মকর্ত (প্রশাসন) আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, ইমিগ্রেশন ওসির পক্ষে এ এসআই জাহিদসহ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।