ঢাকাWednesday , 5 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার ৩ উপজেলার ১৬ ইউনিয়নে চলছে শান্তিপূর্ণ ভোট

admin
January 5, 2022 10:13 am
Link Copied!

ডেস্ক রিপোর্ট : পঞ্চম ধাপে আজ সকাল ৮টা থেকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে শ্যামনগর উপজেলার ৩টি ইউনিয়নে ও কলারোয়া উপজেলার ২টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাবলয়ের মাঝে স্বতস্ফূর্তভাবে ভোটাররা তাদের পছন্দের প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করছেন। সংশ্লিষ্ট ইউনিয়ন প্রতিনিধিদের দেয়া তথ্যমতে সকাল থেকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। প্রশাসন সূত্রে জানা গেছে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সর্বদা তৎপর আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলার ১৬টি ইউনিয়নের মোট ৩ লাখ ২৮ হাজার ৩১০ জন ভোটার তাদের পছন্দের প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটা আছে ১ লাখ ৬১ হাজার ৮৪৪ জন এবং পুরুষ ভোটার আছে ১ লাখ ৬৬ হাজার ৪৬৬ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।