ঢাকাTuesday , 4 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


January 4, 2022 10:33 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের আয়োজনে বেলা ১২টায় এ উপলক্ষে উৎসব মুখর পরিবেশে বর্ণাঢ্য র‌্যালি, শোভা যাত্রা ও কেক কাঁটা হয়।
এরপর জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডা. আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন প্রমূখ।

বক্তারা এ সময় বলেন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নানা সময়ে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি গণআন্দোলনে ছাত্রলীগ রাজপথে থেকেছে। ভবিষ্যতেও তাঁরা রাজপথে থেকে দেশের মানুষের মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।