ঢাকাTuesday , 4 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি রবির সাথে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যদের মতবিনিময়


January 4, 2022 10:41 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবিকে খাগড়াছড়ি সার্কিট হাউজে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর শুভেচ্ছা জানিয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) খাগড়াছড়ি সার্কিট হাউজে পৌছালে ফুলের শুভেচ্ছা জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা।

বুধবার (৫ জানুয়ারি) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অংশগ্রহণের জন্য বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে শুভেচ্ছা জানান। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার হাওলাদারসহ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে কমিটির সভার প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।