ঢাকাTuesday , 4 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু’র সার্বিক সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান


January 4, 2022 10:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার ঐতিহ্যবাহী টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু’র সার্বিক সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় ক্লাব ভবনে সাতক্ষীরার ঐতিহ্যবাহী টাউন স্পোটিং ক্লাবের সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন’র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী টাউন স্পোটিং ক্লাবের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, এ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, মনজুর হাসান, অছেক আলী, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক ইদ্রিস বাবু, মীর তাজুল ইসলাম রিপন, করুণাময় ঘোষ, সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামানসহ ঐতিহ্যবাহী টাউন স্পোটিং ক্লাবের কর্মকর্তা, সদস্য ও জেলার বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বুধবার ৫ জানুয়ারি ঢাকা ইউনাইটেড হাসপাতালে টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু’র হার্টে অস্ত্রপাচার করা হবে। দোয়া অনুষ্ঠানে টাউন স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানের সার্বিক রোগ মুক্তি কামনা ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুস সেলিম’র অকাল মৃত্যুতে দোয়া কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক¦ারী শেখ ফিরোজ আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।