শোভনালী প্রতিনিধিঃ জাকির হোসেন চাম্পাফুল আঃপ্রঃচ মাধ্যমিক বিদ্যাপীঠে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা” এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এস এস সি’২১ জি পি এ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, আব্দুল হাকিম সহ তারিক আইটি সার্ভিসের জেনারেল ম্যানেজার আমানুর রহমান রুবেল,মিনিষ্টার ওয়ালটন শো-রুম চাম্পাফুল বাজর এর ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃঅলিউল্লাহ, সঞ্চালনা করেন নাজমুল হুসাইন ও ইভা পাল।এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য নানা দিকনির্দেশনা মূলক বক্তৃতা দেন।তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর করে সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করতে উৎসাহিত করেন।এবছর চাম্পাফুল আঃপ্রঃচ মাধ্যমিক বিদ্যাপীঠে ২০ জন বিভিন্ন বিভাগে জিপিএ ৫ পেয়ে সফলতা অর্জন করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
