ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (০২ জানুয়ারি) দুপুর ২টায় শহরের অদূরে বাঁকাল খেয়াঘাট মন্দিরের সামনে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নূর মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
এ সময় প্রধান অতিথি সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান। আওয়ামী লীগ নেতা আব্দুল মুজিদের সার্বিক তত্ত¡াবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক জিয়াউর সেলিম বিন যাদু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শুকুর মাহমুদ, ফারুক হোসেন, শহিদুল ইসলাম, আব্দুর রহমান, বিশ্বজিৎ মাখাল, মনিন্দ্রনাথ বর, শেখ মুসফিক আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
