ঢাকাSaturday , 1 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের আমরা ‘ক’ জন স্বেচ্ছাসেবী যুব সংঘের অফিস উদ্বোধন


January 1, 2022 10:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা হাজীবাড়ি আমরা “ক” জন স্বেচ্ছাসেবী যুব সংঘের অফিস উদ্বোধন, নতুন কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৯ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুশুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন।

পরবর্তীতে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান খানের সভাপতিত্বে ও উপদেষ্টা সেলিম খানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি বলেন, আমরা “ক’’ স্বেচ্ছাসেবী যুব সংগঠনটি মানুষের কল্যানে সর্বদা নিয়োজিত। সংগঠনের সকল সদস্য আমার আত্মার আত্মীয়। তারা আমার জন্য অনেক পরিশ্রম করেছে, যার জন্য আমি তাদের কাছে ঋণী। আমি বিশ্বাস রাখি সংগঠনের সকল সদস্য যদি মিলিতভাবে থাকে কালিগঞ্জের মধ্যে এক নাম্বার সংগঠন হিসেবে এটি স্বীকৃতি পাবে। আমি এই ক্লাবের সাথে সবসময় থাকবো। যে কোন সময় ক্লাবের সদস্যরা তাদের পাশে আমাকে পাবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, মুফতি সাজ্জাদুর রহমান, মঞ্জুরুল ইসলাম, সংগঠনের ক্যাশিয়ার আব্দুল হাকিম প্রমুখ।

সভা শেষে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মনোনিত হয়েছেন মোহাম্মদ শাহিনুর রহমান খান, সহ-সভাপতি নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, কোষাধক্ষ্য আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, যুব ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মশিউর রহমান খান দিপ্ত, প্রচার সম্পাদক আব্দুল মালেক। এছাড়া কার্যকরি সদস্য নুরুজ্জামান বাবু ও আব্দুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।