ঢাকাSaturday , 1 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘এ নৌকা সে নৌকা না’ বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ছেড়ে দিন


January 1, 2022 10:33 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আল. নজরুল ইসলাম বলেছেন আশাশুনির বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল আলিমকে নির্বাচিত করে অবহেলিত ইউনিয়নের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনাকে সম্মানিত করুন। এ নৌকা সে নৌকা না বলে যারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তারা নিজেদের শুধরে নিয়ে দলীয় শৃঙ্খলা মেনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঋণ শোধ করুন। নাহলে যেসব নেতাকর্মী নৌকার প্রার্থীদের বিরোধীতা করছেন তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে।

শনিবার বিকালে গোয়ালডাঙ্গা বাজার প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরঞ্জন ঢালীর সভাপতিত্বে নৌকা প্রতীকের পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক মিহির কান্তি মন্ডল।

সাংবাদিক এম এম সাহেব আলীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডল, কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী, লস্কর ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।