ঢাকাFriday , 31 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি’র নির্বাচনে হাকিম বিজয়ী


December 31, 2021 12:07 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে সরকারি বিধি মোতাবেক গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল জানান, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্য নির্বাচন প্রক্রিয়া শেষে সভাপতি নির্বাচনের জন্য নিয়ম মাফিক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি পদের জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদী ও মথুরেশপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম একে অপরের প্রতিদ্ব›দ্বীতা করেন।
ম্যানেজিং কমিটির ৯ জন নির্বাচিত সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাকিম ৬ ভোট আর উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী পেয়েছেন ৩ ভোট। আব্দুল হাকিম বিজয়ী হয়েছেন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।