ঢাকাFriday , 31 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে জেলা আ’লীগের নেতৃবৃন্দ’র আহŸান


December 31, 2021 10:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হোসেনুজ্জামান হোসেন কে নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহŸান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আ’লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক পথসভায় নেতৃবৃন্দ ইউনিয়ন বাসীর কাছে এ আহŸান জানান সাতক্ষীরা জেলা আ’লীগের নেতৃবৃন্দ।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকি বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক নজরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান এম শাহজাহান আলী, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন- সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন অবহেলিত ইউনিয়নের উন্নয়ন হবে। যেসব নেতাকর্মী নৌকার প্রার্থীদের বিরোধীতা করছেন তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।