ঢাকাTuesday , 28 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চলে গেলেন শিল্পকলা অ্যাকাডেমির প্রহরী আনসার চাচা


December 28, 2021 10:26 pm
Link Copied!

শুভ হালদার : সাতক্ষীরা শিল্পকলা অ্যাকাডেমির প্রহরী মো. আনসার সরদার আর নেই। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও বড় ছেলে এবং বৌমাকে নিয়ে সাতক্ষীরা শিল্পকলা অ্যাকাডেমির স্টাফ রুমে তিনি বসবাস করতেন। তিনি শহরের লস্করপাড়ার ধোপাপুকুর এলাকার মৃত মনিরুদ্দীন সরদারের ছেলে। তাঁর নাম আনসার সরদার হলেও সবার কাছে তিনি চাচা নামেই বেশি পরিচিত ছিলেন।

মিষ্টি কথা আর গালভরা হাসিতে সবার প্রিয় ছিলেন আনসার চাচা। তাঁর মৃত্যুতে সাতক্ষীরা শিল্পকলা অ্যাকাডেমির সকল কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীবৃন্দসহ পরিচিত সবাই দুঃখ প্রকাশ করেছেন। রক্তের সম্পর্ক না থাকলেও সবাই যেন আপনজন হারানোর ব্যথা অনুভব করছেন সকলেই। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা কেন্দ্রীয় ইদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ শেষে কামালনগর সরকারি গোরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, বয়সের ভারে আনসার সরদার দীর্ঘদিন অ্যাজমা, হার্ড ও কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলা শিল্পাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।