ঢাকাTuesday , 28 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইয়ং টাইগার্স অ-১৪ বিভাগীয় ক্রিকেটে সাতক্ষীরার জয়ী


December 28, 2021 9:58 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় খুলনা জেলা স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অ-১৪ বিভাগীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২১-২২ এর ২য় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা বনাম বাগেরহাট জেলার মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলায় সাতক্ষীরা জেলা দল টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮০ রান করে। দলের তুর্য সরকার সর্বোচ্চ ৭৪ রান এবং তামিম ৪৩ রান করে। জবাবে বাগেরহাট জেলা দল ব্যাট করতে নেমে ৩৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৭ রান করতে সক্ষম হয়। ফলে সাতক্ষীরা জেলা দল ২৩৩ রানের বিশাল জয়লাভ করে। সাতক্ষীরা জেলা দলের হাসিব ৩টি, মিসকাত ও হুরায়রা ২টি করে উইকেট লাভ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।