নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভাচর এলাকার বঙ্গবন্ধু সোনারবাংলা পল্লী ২ এর ৩২ পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতোমাতুজ জোহরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই এলাকায় বঙ্গবন্ধু সোনারবাংলা পল্লী ১ এর ১৪০ পরিবার পরিদর্শন করেন ও তাদের খোঁজ খবর নেন। এসময় তিনি বলেন যারা ঘর ও দলিল বুঝে নেওয়ার পর এখনও পর্যন্ত ঘরে ওঠেনি তাদের তালিকা করে ঘর বাতিল করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
