ঢাকাSaturday , 25 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া থানায় নতুন ওসির যোগদান


December 25, 2021 10:22 pm
Link Copied!

ফারুক হোসাইন রাজ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া থানায় নতুন অফিসার ইনচার্জ ওসি হিসাবে যোগদান করেছেন মো: নাসির উদ্দীন মৃধা। শুক্রবার (২৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি থানার চার্জ বুঝে নিয়েছেন বলে থানা সূত্রে জানা যায়। এদিকে, শুক্রবার তার সাথে কয়েকজন জনপ্রতিনিধি সৌজন্য সাক্ষাত করে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবাগত ওসি কলারোয়ার একাধিক পুলিশ ফাঁড়ি পরিদর্শন করে মতবিনিময় করেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সাথে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে বিদায়ি ওসি মীর খায়রুল কবীর ও নবাগত ওসি মো: নাসির উদ্দীন মৃধা’র সংবর্ধনা প্রদান করেন কলারোয়া থানা পুলিশ। ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান। ওসি নাসির উদ্দীন মৃধা ১৯৯৮ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে ২০১১ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর। তিনি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে দায়িত্বে ছিলেন।

এর আগে কুমিল্লা জেলার বরুড়া ও চান্দিনা থানায় দীর্ঘ কয়েক বছর তিনি অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ওসি নাসির উদ্দীন মৃধা জানায়, ‘সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিকল্পিত ও পেশাদারিত্বের সাথে সবাইকে নিয়ে এগিয়ে যাবেন।’ পাশাপাশি তিনি তাঁর দায়িত্ব পালনে কলারোয়া থানার পুলিশের সকল সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।