ডেস্ক রিপোর্ট : ৯২০ পিস ইয়াবাসহ মো. মারুফ সরদার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সে কলারোয়ার তুলশিডাঙ্গা এলাকার মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া সরকারি কলেজের মোড় থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে র্যাব ৬ সাতক্ষীরা সিপিসি ১ এর সদস্যরা। র্যাব জানায়, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
