ঢাকাThursday , 23 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক


December 23, 2021 10:03 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ১০ বোতল ফেন্সিডিলসহ তৌহিদুল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার নওয়াপাড়া (নিকারী পাড়া) গ্রামের ফরিদ গাজীর পুত্র। বুধবার রাত ৮টার দিকে নওয়াপাড়া-খানজিয়া রোডের মসজিদ সংলগ্ন এলাকার ইফতার সরদার ওরফে কালু’র পুত্র সাহেব আলী (৩০)’র চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে সে গ্রেপ্তার হয়েছে বলে জানা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই আশিক মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। আটককৃত ব্যক্তিকে ২৩/১২/২০২১ তারিখে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক একটি পরিবার, সমাজ তথা দেশের জন্য ক্ষতিকর। তাই মাদককে জিরো টলারেন্সে আনতে অভিযান অব্যাহত থাকবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।