নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সুলতানপুর ক্লাবের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সুলতানপুর ক্লাবের উন্নয়নের জন্য সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ৭০ হাজার টাকার চেক অনুদান দিয়েছেন। উপজেলা পরিষদের অনুদান তহবিল থেকে বরাদ্দকৃত অনুদানের চেকটি বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় সুলতানপুর ক্লাবের কমিটির আহŸায়ক শেখ নাসেরুল হকের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সুলতানপুর ক্লাবের কমিটির আহŸায়ক সদস্য কাজী আকতার হোসেন, শেখ সহিৃদ উদ্দিন, মীর মোস্তাক আলী, কাজী ইকবাল হোসেন, কাজী মারুফ, শাহাজাদা, রফিকুল, মাসুদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
