ঢাকাWednesday , 22 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে প্রাক বড় দিন উদযাপন উপলক্ষে শিশুদের উপহার বিতরণ


December 22, 2021 10:26 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে প্রাক বড় দিন উদযাপন উপলক্ষে শিশুদের উপহার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জাহানপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দক্ষিণবঙ্গের কালভেরী ব্যাপিস্ট চার্চের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে জাহানপুর চার্চের হলরুমে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। এ সময় বক্তব্য দেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহানপুরের ম্যানেজার উজ্জ্বল দাস, হিসাবরক্ষক লেবিও গোলদার, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গার ম্যানেজার প্রদীপ সিংহ, সাংবাদিক কামরুজ্জামান রাজু, পালক অনুপ বিশ্বাস। এদিন ১৯৫ শিশুকে উপহার হিসেবে দেওয়া হয় কম্বল ও মশারী। শিশুদের মাঝে পুরস্কার বিতরণের পর কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।