ঢাকাWednesday , 22 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া উপজেলা আ.লীগ সভাপতির ভায়ের মৃত্যু


December 22, 2021 10:32 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনের মেজ ভাই ফারুক হোসেন মন্টু রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (২২ডিসেম্বর) মধ্য রাত ১টার দিকে ঢাকা স্পেশালাইজ হাসপাতালে মৃত্যু বরন করে বলে নিশ্চিত করেছেন মরহুমের ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি উপজেলার কেরেলকাতা ইউনিয়নের হুল হুলিয়া গ্রামের মৃত ডাক্তার আব্দুল করিম সরদারের মেজ ছেলে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর তিনি স্ত্রী এক ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

মরহুমের ভাবী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া ইয়াসমিন রতœা জানায়, ছোট বেলা থেকে ফারুক হোসেন মন্টু থেলাসেমিয়া রোগে আক্রান্ত ছিল। সাম্প্রতিক শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে সু চিকিৎসার জন্য ঢাকা সাভার স্পেশালিষ্ট হাসপাতালে নেওয়া হয় পরে সেখানে মৃত্যুবরন করে। সকালে মৃতদেহ হাসপাতালে থেকে হুলহুলিয়া গ্রামের বাসায় নিয়ে জানাযা নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের জন্য রহমত কামনা করেছেন পরিবার আত্মীয় স্বজন ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।