ঢাকাTuesday , 21 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ভিভো’র অফিসিয়াল ব্রান্ড শপ’র উদ্বোধন


December 21, 2021 10:28 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে ভিভো’র অফিসিয়াল ব্রান্ড শপ’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে শহরের রহমান প্লাজায় ভিভো’র অফিসিয়াল ব্রান্ড শপ’র প্রোপাইটার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে ফিতা ও কেক কাটেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদরের অফিসিয়াল ডিলার সৌমেন ঘোষ, রিজিওনাল ব্রান্ড শপ ম্যানেজার কাজী ওয়াহিদ, টেরিটরি ম্যানেজার মো. কাওসার মোর্শেদ, জেলা মোবাইল সমিতির সভাপতি মীর তাজুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক কাজী বাবু প্রমুখ। জরুরী কাজে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী বাহিরে অবস্থান করায় ভিভো’র অফিসিয়াল ব্রান্ড শপ’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান এবং ভিভো’র অফিসিয়াল ব্রান্ড শপ’র সফলতা কামনা করেন।

এসময় ভিভো’র অফিসিয়াল ব্রান্ড শপ’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকলকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।