ঢাকাTuesday , 21 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভোট-গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা


December 21, 2021 10:19 pm
Link Copied!

এস, এম মোস্তফা কামাল : শ্যামনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়োজিত ভোট-গ্রহণ কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান-পিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার এম,এম মোহাইমেনুর রশিদ পিপিএম (সেবা), সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. শহিদুল ইসলাম ও প্রেসক্লাব সেক্রেটারি জাহিদ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ,ন,ম আবুজর গিফারীর সভাপতিত্বে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলাম ও শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলামের সঞ্চলনায় কর্মশালায় সুষ্ঠুভাবে ভোট-গ্রহণের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।